1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

স্কুলছাত্র অন্তর হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আবুলহাসনাত
  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৪৫১ Time View

ফরিদপুরের আলোচিত স্কুলছাত্র আলাউদ্দিন মাতুব্বর ওরফে অন্তর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজিজুল শেখকে (৩০) দীর্ঘ ছয় বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব—১০। আজ শনিবার (১৮ মে) সকাল সাড়ে ১১ টার দিকে ফরিদপুর ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে র‌্যাব—১০ এর অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার সাংবাদিকদেও এ তথ্য জানান। গ্রেপ্তার হওয়া আজিজুল শেখ ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকদী গ্রামের বাসিন্দা।

এর আগে গতকাল শুক্রবার (১৭ মে) জেলার ভাঙ্গা উপজেলার টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে আসামি আজিজুল শেখকে গ্রেপ্তার করে র‌্যাব। প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, ফরিদপুরের নগরকান্দার মানিকদী পাগলপাড়া এলাকার গ্রীস প্রবাসী আবুল হোসেন মাতুব্বরের ছেলে আলাউদ্দিন ওরফে অন্তর (৮ম শ্রেণির ছাত্র)। ২০১৮ সালের ৭ জুন মসজিদে তারাবির নামাজ পড়তে যাওয়ার পথে তাকে অপহরণ করা হয়। অপহরণকারীরা অন্তরকে জীবিত অবস্থায় ফেরত দিতে অন্তরের মা—বাবার কাছে মুক্তিপণ দাবি করেন। এরপর বিকাশের মাধ্যমে কিছু টাকাও দেয় অন্তরের পরিবার। শেষ পর্যন্ত অপহরণকারীরা অন্তরকে শ্বাসরোধ করে হত্যা করে। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে অন্তরের মা জান্নাতি বেগম নগরকান্দা থানায় অভিযোগ করলে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েও উদ্ধার করতে ব্যর্থ হয় অন্তরকে। ঘটনার ২১ দিনপর ওই এলাকার একটি খাল থেকে অন্তরের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অন্তরের মা জান্নাতি বেগম নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় গত ২০১৮ সালের ১৫ অক্টোবর নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র অধিকারী মামলার চার্জশিট আদালতে দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে প্রায় ৬ বছর পর আদালত চলতি বছরের ২৭ মার্চ মামলার রায় ঘোষণা করেন। এ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

র‌্যাব—১০ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার প্রেস ব্রিফিংয়ে জানান, স্কুলছাত্র আলাউদ্দিন মাতুব্বর ওরফে অন্তর হত্যা মামলার রায়ের পর থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আজিজুল শেখ পলাতক ছিলেন। শুক্রবার (১৭ মে) র‌্যাবের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গার টোলপ্লাজা এলাকা থেকে অভিযান পরিচালনা করে হত্যা মামলায় যাবজ্জীবন এবং ১ লক্ষ ২০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত সাজা প্রাপ্ত আসামি আজিজুল শেখকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি অপহরণ ও হত্যাকান্ডের সাথে তার সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামি আজিজুল বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন রায় ঘোষনার পর দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করে ছিল এবং সর্বশেষ পিরোজপুর জেলার ভান্ডারিয়া এলাকায় কাঠমিস্ত্রী, দর্জি ইত্যাদি পেশায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!