1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

গোপালগঞ্জে অসিকুল হত্যার বিচারের দাবীতে ঢাকা খুলনা মহা-সড়ক অবরোধ

গোপালগঞ্জ সংবাদদাতা
  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৬১৩ Time View

বিচারের আশ্বাস দিলেন জেলা প্রশাসক

গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ায় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দুইগ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ওসিকুল নিহতের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে তার স্বজন ও পরাজিত প্রার্থী লিয়াকত আলী ভূইয়ার সমর্থকরা।

আজ দুপুরে ঢাকা খুলনা মড়াসড়কের  কমিশনার রোডের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তারা।

এর আগে দুপুর সাড়ে ১২টায় অসিকুলের মরদেহ সামনে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন  করে ঢাকা খুলনা মহাসড়কের কমিশনার রোডের সামনে গিয়ে অবস্থান নেয় । পরে সেখানে টায়ার জালিয়ে বিক্ষোভ করতে থাকে অবরোধ কারীরা । এসময় অসিকুল হত্যার বিচার দাবী জানান তারা । এই অবরোধ চলে টানা দুই ঘন্টা । পরে গোপালগঞ্জে জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম ও পুলিশ সুপার আল বেললী আফিফা অসিকুল হত্যার বিচারের আশ্বাস দিলে অবরোধ ছেড়ে দেয় অবরোধ কারীরা ।

 

এর আগে গতকাল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে গোপালগঞ্জে সদ্য অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থী উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূইয়া লুটুল ও প্রতিদ্বন্দ্বী বিএম লিয়াকত আলীর ভূইয়ার সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে লিয়াকত ভুঁইয়ার সমর্থক আব্দুল জলিল ভূইয়ার ছেলে ওসিকুর ভূঁইয়া (২৮) গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এ সময় আরো ৫ জন আহত হয়, আহতরা হলেন, লিওন ভূঁইয়া, হাকিম খন্দকার ও মেহেদী হাসান। এদের মধ্যে লিওন ভূঁইয়ার অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রিফার্ট করা হয়েছে। বাকিদের গোপালগঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!