1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

কানাইপুরে ভেজাল স্যালাইন কারখানায় অভিযান দুই লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৬১৫ Time View

ফরিদপুরে একটি ভেজাল ওরাল স্যালাইন কারখানায় অভিযান চালিয়ে এক লাখ পিস ওরাল স্যালই জব্দ করে কারখানাটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ওই কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের কানাইপুর বাজার সংলগ্ন হোগলাকান্দি গ্রামের ‘রূপা ফুড প্রোডাক্টস’ এ পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুরের ডেপুটি কালেক্টর নেজারত (এনডিসি) এ এস এম শাহাদাত হোসেন।

এসময় ওই কারখানা হতে প্রস্তুতরত এবং মজুদ অবস্থায় অনুমোদনহীন ও ভেজাল প্রায় এক লক্ষ পিস ওরাল স্যালাইন এবং টেস্টি স্যালাইন জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায় ওই কারখানার মালিক হোগলাকান্দী গ্রামের মো. জাফর মোল্লা। দীর্ঘ প্রায় ৩ বছরধরে তিনি ভেজাল স্যালাইন উৎপাদনের সাথে জড়িত রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে এন ডি সি এ এস এম শাহাদাত হোসেন বলেন, জেলা এনএসআই, ফরিদপুর কার্যালয় প্রদত্ত তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভেজাল স্যালাইন জব্দের পাশাপাশি অনুমোদনহীন ভেজাল স্যালাইন উৎপাদন, মজুদ ও বাজারজাতকরণের দায়ে কারখানার মালিক মো. জাফর মোল্লাকে ২০০৯ সালের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৫০ ধারায় দুই লক্ষ টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি সিলগালা করা হয়। তিনি বলেন, অভিযানকালে রাত অধিক হওয়ায় জব্দকৃত মালামাল জেলা প্রশাসনের পক্ষে নিয়ে আসা সম্ভব হয়নি। তাই জব্দকৃত মালামাল সহ কারখানার গোডাউনও সিলগালা করা হয়। পরবর্তিতে ওই কারখানা এবং গোডাউন হতে জব্দকৃত মালামাল উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!