1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

কাজী শাহ- জামান বাবুলের উঠান বৈঠকে ব্যাপক সাড়া

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১০১১ Time View

ফরিদপুরে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। আর ভোটারদের পছন্দের তালিকায় রয়েছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাজী শাহ- জামান বাবুল। বুধবার (১৫ মে) সন্ধ্যার দিকে নগরকান্দা উপজেলার ৬২ নং দুলার ডাংগি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় তুষার মাহামুদ আকমান ( সাবেক ইউপি সদস্য, রামনগর ইউনিয়ন পরিষদ) তার আহবানে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিদিনই নির্বাচনী পথসভা, গণসংযোগ, কর্মীসভা ও উঠান বৈঠক করছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাজী শাহ- জামান বাবুল।

বিভিন্ন বয়সী ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে তার উঠান বৈঠকগুলোতে। এ উঠান বৈঠকে উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য গিয়াস মন্ডল, আনিসুর রহমান ( আওয়ামী লীগ রামনগর ইউনিয়ন), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মজিবর শেখ, তরুণ সমাজসেবক মোঃ মেসের মন্ডল, তরুণ সমাজসেব শেখ জাহিদ, মোহাম্মদ আবুল হোসেন ( যুবলীগ নেতা, রামনগর ইউনিয়ন), বকুল তালুকদার (সাবেক ইউপি সদস্য, রামনগর ইউনিয়ন পরিষদ), শেখ ফজল ( সমাজসেবক, রামনগর ইউনিয়ন), সঞ্জয় সেন ( স্বেচ্ছাসেবক লীগ, সাংগঠনিক সম্পাদক, রামনগর ইউনিয়ন। মোঃ আরিফ শেখ ( যুবলীগ সদস্য) লিটন মোল্লা ( যুবলীগ, রামনগর ইউনিয়) কালাম মোল্লা ( যুবলীগ, রামনগর ইউনিয়ন) মিঠুন দাস ( যুবলীগ, রামনগর ইউনিয়ন)।

এছাড়া আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এর নেতাকর্মীরা এবং অত্র এলাকার সর্বস্তরের মুরুব্বী ও যুবকেরা। নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কাজী শাহ- জামান বাবুল বলেন, ছোটবেলা থেকেই আমার চলাচল গ্রামের সাধারণ মানুষের সঙ্গে। নির্বাচনে অংশ নিয়ে যে পরিমাণ ভালোবাসা পাচ্ছি, তাতে আমি মুগ্ধ। যেখানেই উঠান বৈঠক করছি, সেখানেই মায়েরা আমাকে এমনভাবে দোয়া করছেন যে আমি জয়ের ব্যাপারে আশাবাদী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!