1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে কোকো ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ড্র, পুনঃখেলার সিদ্ধান্ত মধুখালীতে কার্টনে মিলল অজ্ঞাত ব্যক্তির ৬ খন্ড মরদেহ টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ভাঙ্গায় মাদকাসক্ত ৪ ট্রাক ড্রাইভার আটক

ভাঙ্গা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৫৭১ Time View

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অ্যালকোহল ডিটেক্টর দিয়ে টেস্ট করে চার জন ট্রাক ড্রাইভারের শরীরে মাদকের আলামত পাওয়ায় জেলা ম্যাজিস্ট্রট তাদের আটক করেন । সোমবার দিবাগত রাত দেড়টার সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মহাসড়কের(ঢাকা—ভাঙ্গা এক্সপ্রেসওয়ের) বগাইল টোল প্লাজায় এই অভিযান চালানো হয়। এরা সবাই ট্রাক ড্রাইভার, এরা হচ্ছে— নিলয় মোল্লা (২৫) সে নড়াইল সদর উপজেলার বড়সুফডা এলাকার আমিনুল মোল্লার ছেলে। তিনি (যশোর—ট—১১—৩২৪৭)ট্রাকের ড্রাইভার, সে চট্টগ্রাম থেকে নড়াইল যাচ্ছিল। সুমন মন্ডল(২৮),এলাকায় পিং— কাদের মন্ডল, বাড়ি নওগাঁ সদর উপজেলার শৈলগাছি গ্রামে।

তিনি (ঢাকা মেট্রো ড—১৫—৭১০৬) মাঝারি ট্রাক ড্রাইভার। রাজিব মিয়া(২৭), পিং— আব্দুর রহমান, বাড়ি ঢাকা খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকা। বিল্লাল হোসেন(২৪), পিতা হাসান আলী, বাড়ি যশোরের শার্শা উপজেলার কাগমারী এলাকায়। তিনি (ঢাকা মেট্রো ট—১৭—০২১৬) ট্রাক ড্রাইভার। ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম জানান, ফরিদপুর জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সড়কে অভিযান চালিয়ে চারজন ট্রাক ড্রাইভারকে তাদের শরীরে মাদক সেবনের আলামত পাওয়ায় আটক করেন। দুপুর বারোটা পর্যন্ত কর্তৃপক্ষের কোন সিদ্ধান্ত হয়নি। মাদকাসক্ত আসামিরা ভাঙ্গা হাইওয়ে থানায় আটক রয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞ ম্যাজিস্ট্রেটদের নাম জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!