1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বেদগ্রাম-রঘুনাথপুর রেলক্রসিং এলাকায় ট্রাক-নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত ২ টুঙ্গিপাড়ায় ১০০ বন্যাকবলিত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে —- মঞ্জুরুল ইসলাম এমপি গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, জেল ও জরিমানা গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের আলোচনা সভা গোপালগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মুকসুদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল আটক অতঃপর ফেরত ফরিদপুর চিনিকলে জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যা: ১৪ বছর পর ৩ জনের মৃত্যুদণ্ড

ভাঙ্গায় ড্রাম ট্রাকের চাঁপায় অকাল মৃত্যু পুলিশ সদস্যের ছেলে নিশাতের

ভাঙ্গা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৫৫৬ Time View

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বেপরোয়া একটি খালি ড্রাম ট্রাকের চাপায় অকাল মৃত্যু ঘটলো অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের ছেলে মোটরসাইকেল চালক নিশাতের(২৫)। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে সোমবার বেলা সাড়ে এগারো টায় ভাঙ্গা উপজেলার হেলিপ্যাড সংলগ্ন কাপুড়িয়া সদরদী—চৌধুরী কান্দা সদরদী গ্রামের ফিডার রাস্তার রেল ক্রসিংয়ের নিচে। নিহত নিশাত শিকদার উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য দেলোয়ার শিকদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি খালি ড্রাম ট্রাক চরকান্দা এলাকা থেকে রেল রাস্তার পাশ দিয়ে ফরিদপুর—বরিশাল মহাসড়কের দিকে বেপরোয়া চালিয়ে যাচ্ছিল। অপরদিকে নিহত নিশাত তার ব্যবহৃত সুজুকি জিক্সার মোটরসাইকেল চালিয়ে রেল রাস্তার নিচ দিয়ে বাড়ীর দিকে ক্রস করে ফিরছিলেন ।

বিধি বাম বাড়ি ফেরা হলো না নিশাতের। ফিরলেন লাশ হয়ে এমন আকুতি বাবার দেলোয়ার শিকদারের। তখন ক্রস করার সময় খালি ড্রাম ট্রাকের সামনে চাঁপা পড়লে নিশাতের মাথার উপর চাকা গেলে পৃষ্ট হয়ে ঘটনাস্থলে নিশাতের মর্মান্তিক মৃত্যু হয়। অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য দেলোয়ার হোসেন তার একমাত্র ছেলের মৃত্যুতে পাগল প্রায়। নিশাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খাইরুল আনাম জানান দুর্ঘটনাটি ঘটেছে গ্রামের রাস্তায় রেল ক্রসিং এর নিচে। ড্রাম ট্রাকটি পালিয়ে গেছে। নিশাতের ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!