1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ননীক্ষীর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল এহসানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা ঈদুল আজহা উপলক্ষে ভোগনগরে ভিজিএফ চাল বিতরণ “জুলাই সনদ নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে” ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন সদরপুরে শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার নতুন কার্যকরী সংসদ গঠন

নগরকান্দায় তৈরি হচ্ছে অনুমোদনহীন ইজিবাইক

নগরকান্দা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৫০৫ Time View

ফরিদপুরের নগরকান্দায় দেদারসে চলছে অনুমোদনহীন ইজিবাইক তৈরীর কারখানা। উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসোনহাটি গ্রামে গড়ে উঠা কারখানায় তৈরী করা হচ্ছে অনুমোদনহীন ইজিবাইক। বছরের পর বছর অবাধে চলছে এই কর্মকান্ড। কারখানার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে বারবার জানিয়েও কোনো প্রতিকার পাচ্ছেনা স্থানীয়রা। এমনকি বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলেও টনক নড়েনি প্রশাসনের।
স্থানীয়রা জানান, লস্করদিয়া ইউনিয়নের হাসোনহাটি গ্রামের জসিম শেখের বাড়ীতে কারখানা খুলে তৈরী করা হচ্ছে অনুমোদনহীন ইজিবাইক। জানাযায়, ইজিবাইক নির্মাণ কারখানার মালিক সোহেল শেখ (৪৫) ইউএনও অফিসের এক কর্মচারীর আত্মীয়তার প্রভাব খাটিয়ে বছরের পর বছর ধরে তৈরী করছে অনুমোদনহীন ইজিবাইক।
এ বিষয়ে লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার বলেন, আমি জানতাম সেখানে সিলভারের হাড়ি পাতিল তৈরি করা হয়। তবে গত মাসিক সভায় গিয়ে শুনেছি সেখানে ইজিবাইক তৈরী করা হচ্ছে। আমি বিষয়টি ইউএনও কে জানাবো।
নগরকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ বলেন, বিষয়টি নিয়ে উপজেলার মাসিক সভায় উপস্থাপন করেছিলো স্থানীয় এক ব্যক্তি । আমি ইউএনও স্যারের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবো।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বীন কবির বলেন, অনুমোদনহীন ইজিবাইক তৈরী করা আইগত অপরাধ। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!