1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি, ১৬৪ মণ্ডপে ৯৯ টন চাল বিতরণ কোটালীপাড়ার কৃতিসন্তান আবির শিকদার গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবার পেল ৭.৫ টন ভিজিএফের চাল কোটালীপাড়ায় যুবদল নেতা দিদার দাড়িয়া বহিষ্কার: ‘পুরো ঘটনা না জেনেই সিদ্ধান্ত’ কাশিয়ানীতে খালের ভেতর পাকা স্থাপনা, এলজিইডির ব্লক সরিয়ে নির্মাণের অভিযোগ মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও কনসার্টের আয়োজন বিশ্ব শিক্ষক দিবসে সালথায় র‌্যালি ও আলোচনা সভা বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

মুকসুদপুরে জাতীয় পুষ্ঠি সপ্তাহ উদ্বোধন

সোহেল রানা
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৭৫৮ Time View

‘স্মার্ট বাংলাদেশ বির্নিমানে খাবার খাবো পুষ্টিগুনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুকসুদপুরে জাতীয় পুষ্ঠি সপ্তাহ উদ্বোধন উপলক্ষে বক্তারা বলেছেন, সুষম ও পুষ্টিকর খাদ্যের উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে সচেতন করা, সুস্থ ও ফিট থাকার জন্য পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণে সচেতন করা,কিশোর-কিশোরী, শিশুদের ও মায়েদের পুষ্টির গুরুত্ব সম্পর্কে সু-স্পষ্ট ধারনা দেওয়া। সরকারি নীতি ও পরিকল্পনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাসহ পুষ্টি সপ্তাহের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন । বৃহস্পতিবার (৯ মে) মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির ঘোষণা করা হয়।
৯-১৫ মে পর্যন্ত সপ্তাহ ব্যাপী পুষ্টি সপ্তাহের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠানে পুষ্টিবার্তা প্রচার, স্বাস্থ্যসেবা কেন্দ্রে পুষ্টিসেবা জোরদারকরণ, মা ও শিশুর খাদ্য-পুষ্টি, প্রবীন পুষ্টি, কৈশোরকালীন পুষ্টি, এতিমখানার শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ ও মা সমাবেশ এবং সমাপনী ও পুরস্কার বিতরণ
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান। অনুষ্ঠানের সঞ্চলনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: কেয়া বালা। এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম বেলায়েত, জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক ও মুকসুদপুর প্রেসক্লাব এর সহ সভাপতি শহিদুল ইসলাম, দৈনিক বাঙ্গালী খবর পত্রিকার সম্পাদক রাসেল কাজী, রিপোর্টাস ইউনিট এর সভাপতি তারিকুল ইসলাম, দৈনিক বাঙ্গালী খবর পত্রিকার নির্বাহী সম্পাদক সোহেল রানা, দৈনিক জনকণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি মেহের মামুন, সরদার মজিবুর রহমান, লিয়াকত সরদার, হাদিউজ্জামান হাদী, দেলোয়ার হোসেন, পরেশ বিশ্বাস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!