1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ১০০ বন্যাকবলিত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে —- মঞ্জুরুল ইসলাম এমপি গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, জেল ও জরিমানা গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের আলোচনা সভা গোপালগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মুকসুদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল আটক অতঃপর ফেরত ফরিদপুর চিনিকলে জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যা: ১৪ বছর পর ৩ জনের মৃত্যুদণ্ড হত্যা মামলার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, সেই সুযোগে পাট কাটায় বাধা ও প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ ‎

ফরিদপুরের তিনটি উপজেলায় নির্বাচিত হলেন যারা

ইব্রাহীম হুসাইন
  • Update Time : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৬০৪ Time View
সামচুল আলম চৌধুরী, মোহাম্মদ মুরাদুজ্জামান ও আনোয়ার আলী মোল্লা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ফরিদপুরের তিনটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার ৮ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। ইতোমধ্যে তিন উপজেলার নির্বাচনি ফলাফল ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তারা।

ঘোষিত ফলাফলে দেখা যায়, ফরিদপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন শামসুল আলম চৌধুরী, মধুখালী উপজেলায় চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মো. মুরাদুজ্জামান,  এবং চরভদ্রাসন উপজেলায় আনারস প্রতীকে আনোয়ার আলী মোল্লা। ফরিদপুর জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, ‘নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে আমরা সকল ধরনের নিরাপত্তার বলয় তৈরি করেছিলাম। সে কারণেই তিনটি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

নির্বাচনে ৩০ শতাংশ বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনি ফলাফল নিশ্চিত করেছেন ফরিদপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেদ। ফরিদপুর নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ফরিদপুরের মধুখালী উপজেলায় চেয়ারম্যান পদে মো. মুরাদুজ্জামান মুরাদ দোয়াত কলম প্রতীক নিয়ে ২৯ হাজার ৪শ ৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মুরাদুজ্জামান মুরাদ মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও বর্তমান ভাইস চেয়ারম্যান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহসানুজ্জামান আজাউল ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৪শ ৮৫ ভোট। ফরিদপুর সদর উপজেলায় শামসুল আলম চৌধুরী আনারস প্রতীক নিয়ে ৩১ হাজার ৯শ ৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শামসুল আলম চৌধুরী ফরিদপুর কোতয়ালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হাসান টেলিফোন প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৯ ভোট। এছাড়া ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান আনোয়ার আলী আনারস প্রতীকে ১৬ হাজার ১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আনোয়ার আলী চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিজাম উদ্দিন টেলিফোন প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৪শ ৫৪ ভোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!