1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মুকসুদপুরে পাওনা টাকা চাওয়ায় হুমকির অভিযোগ শেখ শাহারিয়ার বিপ্লবের বিরুদ্ধে

মুকসুদপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৮৩১ Time View
অভিযুক্ত শেখ শাহারিয়ার বিপ্লব

গোপালগঞ্জের মুকসুদপুরে পাওনা টাকা চাওয়ায় হুমকির অভিযোগ উঠেছে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবলীগের আহবায়ক শেখ শাহারিয়ার কবির বিপ্লবের বিরুদ্ধে। এই ঘঠনায় সাব কন্ট্রাক্টর অলিউল্লা গাজী বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়েরকৃত অভিযোগে দেখাযায়, অলিউল্লা গাজী একজন সাব কন্ট্রাক্টর। তিনি মুকসুদপুরের বিভিন্ন ঠিকাদারের কাজ সাব কন্ট্রাক নিয়ে করে থাকেন। তারই সুত্র ধরে শেখ শাহারিয়ার কবির বিপ্লবের গেড়াখোলা পাচুড়িয়া কালিনগর ১৭০০ মিটার রাস্তার শুরু করেন। কাজ সম্পূর্ণ বাবদ তার বিল হয় ৫ লাখ ২৩ হাজার ৪’শ ২৮ টাকা। পরে তাকে ৩ লাখ ৭০ হাজার ৫’শ টাকা বিপ্লব পরিশোধ করেন। তাকে বাকী ১ লাখ ৫২ হাজার ৯’শ ২৮ টাকা না দিয়ে অন্য লোক দিয়ে কাজ শেষ করান।

অলিউল্লা গাজী জানান, আমি বিপ্লবের কাজটা প্রায় শেষ করি। অল্প কিছু কাজ বাকী থাকলে সে আমাকে কাজ করতে নিশেধ করে। পরে সেই কাজ অন্য লোক দিয়ে করায়। আমি তার কাছে ১ লাখ ৫২ হাজার ৯’শ ২৮ টাকা পাবো। পাওনা টাকা চাইতে গেলে সে আমাকে খুন জখমের হুমকিসহ নানাবিধ ভয়ভীতি দেখায়। আমি প্রশাসনের কাছে এর বিচার চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছি।

শেখ শাহারিয়ার কবির বিপ্লব জানান, সামনে আমার নির্বাচন এজন্য অনেকেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এটা একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। সে আমার কাছে কিছু টাকা পাবে। তার টাকা দিতেও চেয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!