1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মধুখালীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

মধুখালী প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৬৪৯ Time View

ফরিদপুরের মধুখালী উপজেলার বনমালিদিয়ায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১ জন নিহত হয়েছেন। আজ (রোববার ৫ মে) সকাল ৬ টা ১০ মিনিটের দিকে মধুখালী উপজেলার বনমালীদিয়ায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে মাগুরাগামী মালামাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে ট্রাকের চালক মো. জোবায়েদ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় ট্রাকের হেলপার ফরিদ হোসেন আহত হন। আহত অবস্থায় হেলপার ফরিদকে উদ্ধার করে স্থানীয়রা মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী সত্যতা স্বীকার করে বলেন, হাইওয়ে থানার পুলিশ এবং মধুখালী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনাকবলিত গাড়িটি রাস্তার পাশে সরিয়ে নেয় ও নিহত ট্রাক চালকের লাশ উদ্ধার করে করিমপুর হাইওয়ে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়। তিনি জানান, ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!