1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের পাশে প্রশাসন, বিতরণ করা হলো ঢেউটিন ও আর্থিক সহায়তা বর্ণাঢ্য আয়োজনে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ক্যাশলেস ফরিদপুর’ শীর্ষক গ্রাহক সমাবেশ গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর জিজ্ঞাসাবাদের জন্য আটক গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান: বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি

মুকসুদপুরে কাবিন নামায় প্রতারণায় স্ত্রী গ্রেফতার

মুকসুদপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৫৮৯ Time View

গোপালগঞ্জ মুকসুদপুরে কাবিননামায় প্রতারণার দায়ে আদালতে মামলার ঘটনায় এক নারী গ্রেপ্তার হয়েছে। সে কাবিন নামায় দেনমোহরে ৪ লাখ টাকার পরিবর্তে ১৪ লাখ টাকা লিখে স্বামীর কাছে দেনমোহরের দাবীতে মামলা করলে পাল্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়। অপর মুলহোতা নিকাহ রেজিষ্টার পলাতক রয়েছে।

পশারগাতি ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের হায়াত শেখের মেয়ে হাবিবা সুলতানা (২২) কে ৩ মে শুক্রবার রাতে মুকসুদপুর থানা পুলিশ গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে। মামলার অন্যান্য আসামীরা হলো নিকাহ রেজিষ্টার কাজী মৌলভী নিজামউদ্দীন হাবিবার মা আছমা বেগম ও বাবা আনিছুর রহমান।

মামলার বিবরণে জানাগেছে, মুকসুদপুর উপজেলার ফকিরহাটখোলা গ্রামের আতিয়ার রহমানের ছেলে আরাফাত রহমান ২০২২ সালে ১২ ডিসেম্বর সালে পার্শ্ববর্তী পশারগাতী ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের হায়াত শেখের মেয়ে হাবিবা সুলতানা কে পারিবারিকভাবে করে। বিয়ে রেজিষ্ট্রি করেন পশারগাতী ইউনিয়নের কাজী মৌলভী নিজামউদ্দীন। বিবাহের সময় কাবিন নামায় ৪ লাখ টাকা দেনমোহর লেখা হয়। পরবর্তীতে সংসারে মনোমালিন্য হওয়ায় হাবিবা সুলতানা কাজী মৌলভীর যোগসাজশে ৪ লাখ টাকার কাবিন ১৪ লাখ টাকা বানিয়ে আদালতে দেনমোহরের মামলা দায়ের করে।

এটি জানতে পেরে স্বামী আরাফাত রহমান বাদী হয়ে স্ত্রী হাবিবা সুলতানা এবং বিয়ের কাজী মৌলভী নিজাম উদ্দীন, (নিকাহ রেজিষ্টার) কে আসামী আদালতে একটি প্রতারণার মামলা দায়ের করেন। মামলার বিষয়াদি আমলে নিয়ে বিজ্ঞ আদালত মুকসুদপুর থানার ওসিকে তদন্তসহ আইগত ব্যবস্থ্যা গ্রহণের নির্দেশ দেন।

পশারগাতি চেয়ারম্যান আবদুররহমান মীর ঘটনার সত্যতা স্বীকার করেন।

মুকসুদপুর থানার ওসি আশরাফুল আলম জানান আদালতে নির্দেশে মামলা রুজু করে পুলিশি অভিযান চালিয়ে প্রতারক স্ত্রী হাবিবা সুলতানাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। প্রতারক কাজী মৌলভীকে গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যহত রয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!