1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ফরিদপুরে রিক্সাওয়ালাদের মাঝে ছাতা বিতরণ করলেন জেলা প্রশাসক

আবুলহাসনাত
  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪
  • ৬৩৭ Time View
ছবি : জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহরের সকল রিক্সাওয়ালাদের এসব সামগ্রী দেওয়া হয়।

আন্তজার্তিক শ্রমিক দিবসে তীব্র দাবদাহ মোকাবেলায় ফরিদপুরের রিক্সাওয়ালা শ্রমিকদের মাঝে ছাতা, সুপেয় খাবার পানি, খাবার স্যালাইন বিতরণ করেছে জেলা প্রশাসন।  বুধবার (১ মে) বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ফরিদপুর শহরের রিক্সাওয়ালাদের হাতে ছাতাসহ সুপেয় খাবার পানি, খাবার স্যালাইনসামগ্রী তুলে দেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. কামরুল আহসান তালুকদার।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আন্তজার্তিক শ্রমিক দিবস তীব্র দাবদাহ মোকাবেলায় রিক্সাচালক শ্রমিকদের একটি করে ছাতা, সুপেয় খাবার পানি ও দুইটি করে স্যালাইন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। ফরিদপুর শহরের সকল রিক্সাওয়ালাদের জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসব সামগ্রী দেওয়া হয়।

এর আগে এই তীব্র দাবদাহে পর্যায়ক্রমে জনতা ব্যাংকের মোড়, বাসস্ট্যান্ড এলাকায় ফরিদপুর শহরের সাধারণ মানুষ, পথচারী, রিক্সাচালকসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে স্বস্তি আনয়নে কমপক্ষে ২০০ লোকের মাঝে বিনামূল্যে ২ লিটার সুপেয় পানি ও ২টি করে খাবার স্যালাইনের উদ্বোধন করে জেলা প্রশাসন।

এ ব্যাপারে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকতার বলেন, শ্রমিক দিবসে রিক্সাওয়ালাদের জন্য তীব্র দাবদাহ মোকাবেলায় ছাতা, পানি ও স্যালাইন দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিনামূল্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসীন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!