1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক সৈয়দ নাজমুল আলম পারভেজ এর পিতা ইন্তেকাল করেছেন ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান : সওজের ৩১ শতাংশ সরকারি জমি উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা মধুখালীতে গাঁজাসহ আটকের পর ডিবি হেফাজতে অসুস্থ, হাসপাতালে যুবকের মৃত্যু ফরিদপুরে জমি দখলের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন মধুখালীতে গাঁজাসহ মাদক কারবারি জনতার হাতে আটক মধুখালীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ  সদরপুরে নতুন প্রজন্ম মানবিক সংগঠনের দ্বিতীয় বছরের পদার্পণে মিলনমেলা সদরপুর চরাঞ্চলের মানুষের ভাগ্যবদলে সরকারি মুরগি বিতরণ মুকসুদপুরে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা মুকসুদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোপালগঞ্জে কমলেশ বাড়ৈ হত্যা মামলায় দুই জনের মৃত্যুদন্ড

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৪২৮ Time View

গোপালগঞ্জের কোটালীপাড়ার আলোচিত কমলেশ বাড়ৈ (৪৫) হত্যা মামলায় মনমথ বাড়ৈ (৪০) এবং সুবর্ণা বাড়ৈ (৩৮) নামে দুই জনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে অতিরিক্ত দায়রা জজ আদালত।
মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাকসুদুর রহমান সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ রায় প্রদান করেন।

মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলো, কোটালীপাড়া উপজেলার তালপুকুরিয়া গ্রামের মহেন্দ্রনাথ বাড়ৈর ছেলে মনমথ বাড়ৈ এবং কমলেশ বাড়ৈর স্ত্রী সুবর্ণা বাড়ৈ। আসামীরা পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, কমলেশ বাড়ৈ একজন কাঠমিস্ত্রি ছিলেন। তার স্ত্রী সুবর্ণা বাড়ৈ পরকিয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে একই গ্রামের মনমথ বাড়ৈর সাথে। বিষয়টি কমলেশ জেনে যাওয়ায় পরিকল্পনা করে গত ০২ মার্চ ২০২০ তারিখ দিবাগত গভীর রাতে কমলেশকে হত্যা করে। পরে কমলেশের লাশ ঘেরের পাড়ে মাটিচাপা দেয়। এর তিনমাস পর ঘেরপাড় থেকে কমলেশের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

এঘটনায় মৃতের ভাই রমেশ বাড়ৈ দুই জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ শুনানির পর স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার আসামী দুজনকে মৃত্যুদন্ডের আদেশ দেন অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!