1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি, ১৬৪ মণ্ডপে ৯৯ টন চাল বিতরণ কোটালীপাড়ার কৃতিসন্তান আবির শিকদার গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবার পেল ৭.৫ টন ভিজিএফের চাল কোটালীপাড়ায় যুবদল নেতা দিদার দাড়িয়া বহিষ্কার: ‘পুরো ঘটনা না জেনেই সিদ্ধান্ত’ কাশিয়ানীতে খালের ভেতর পাকা স্থাপনা, এলজিইডির ব্লক সরিয়ে নির্মাণের অভিযোগ মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও কনসার্টের আয়োজন বিশ্ব শিক্ষক দিবসে সালথায় র‌্যালি ও আলোচনা সভা বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

মুকসুদপুরে ৫৭ শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর স্থাপনে অর্থ বিতরণ ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

মুকসুদপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৫৬৮ Time View

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৫৭ শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর স্থাপনের জন্য অর্থ বিতরণ ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে মুকসুদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ ফারুক খান মিলনায়তনে এই সভা ও অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় ৫৭ শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর স্থাপনের জন্য ১০ হাজার করে মোট ৫ লাখ ৭০ হাজার টাকা অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মশিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদৎ আলী মোল্যা, মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: ছিরু মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সরদার মজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হায়দার হোসেন।

হায়দার হোসেন জানান, উপজেলার ৫৭ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সততা চর্চার জন্য সততা সংঘের পরিচালনায় সততা স্টোর স্থাপনের জন্য দুদক অর্থায়ন করেছে। এর আগে ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর চালু আছে। এই স্টোরে কোন বিক্রেতা নেই, কোন ক্রেতা তার প্রয়োজনীয় পণ্যটি কিনে স্টোরে রক্ষিত বাক্সে টাকা জমা রাখবেন। সততা চর্চার জন্য দুদকের এই প্রচেষ্টা কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!