1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা ঈদুল আজহা উপলক্ষে ভোগনগরে ভিজিএফ চাল বিতরণ “জুলাই সনদ নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে” ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন সদরপুরে শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার নতুন কার্যকরী সংসদ গঠন ভাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

মুকসুদপুরে জমজ দুই বোন নদীতে গোসলে নেমে মৃত্যু

রাসেল শেখ
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৮৭৫ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে জমজ দুই বোন চতুর্থ শ্রেণির মাদ্রাসার ছাত্রী হাসনা ও হেনা (১১) চাচার বিয়ের দাওয়াতে এসে নদীতে গোসল করতে নেমে হাসনা প্রানে বেচে গেলেও নিখোঁজের এক দিন পর হেনার মরদেহ উদ্ধার করা হয়।
রোববার (১৮ জুন) সকালে উপজেলার গোহালা ইউনিয়নের সিন্দিয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেনা সিন্দিয়াঘাট গ্রামের হাকিম মোল্যার মেয়ে। তারা ব্যবসার সুবাদে ঢাকায় বসবাস করতো ।

এলাকাবাসি ও পরিবার সূত্রে জানাযায়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের সিন্দিয়াঘাট এলাকার হাকিম মোল্যা ঢাকা থেকে তার ছোট ভাই বাকির মোল্যার বিয়েতে জমজ দুই মেয়ে চতুর্থ শ্রেণির মাদ্রাসা পড়ুয়া হাসনা ও হেনা (১১) এবং পরিবার নিয়ে দাওয়াতে আসে । শনিবার দুপুরে বাড়ির পাশে মধুমতি নদীতে জমজ দুই মেয়ে হাসনা ও হেনা গোসল করতে নেমে পানিতে ডুবে যায় ।

এসময় এক মেয়ে হাসনা জীবিত উদ্ধার হলেও হেনা নিখোঁজ হয় । পরে অনেক খোঁজাখুঁজির পর নিখোঁজের এক দিন পর রোববার সকালে হেনার মরদেহ মধুমতি নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। সিন্দিয়াঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ আবদুল সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!