1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকসই ভবিষ্যতের অঙ্গীকার: ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ মহোৎসব মধুখালীতে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ শতাধিক চারা বিতরণ বালিয়াকান্দিতে যুদবল সদস্য সচিবের সংবাদ সম্মেলন মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মধুখালীতে পেসেন্ট পয়েন্ট লি.-এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক অসহায় রোগী পেলেন চিকিৎসাসেবা ননীক্ষীর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল এহসানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা

ফরিদপুর জেলা আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত

আবুলহাসনাত
  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৪৮০ Time View
আগামী ৮ মে ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত

আগামী ৮ মে ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২:৩০ মিনিটে শহরের আলিপুরে অবস্থিত হাসিবুল হাসান লাভলু সড়কের আওয়ামী লীগ অফিসের দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার ও প্রচার সম্পাদক নিয়াজ জামান সজীবের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ,

সহ—সভাপতি মাইন উদ্দিন আহমেদ মানু, ক্রীড়া বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবুল ফয়েজ, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শাহীদ উদ্দিন আহমেদ, কোতয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল আলম চৌধুরী, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইমান আলী মোল্লা, সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও যুব মহিলা লীগের আহ্বায়ক রুখশানা আহমেদ মেহেবি, মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস মাহমুদা বেগম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম জনি, মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ মিয়া , যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ সুলতান খান রাহাত, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আফিফ বিন ইসলাম অর্ক।

সভায় বক্তারা আগামী ৮ ই মে অনুষ্ঠিতব্য ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত শামসুল আলম চৌধুরীকে চেয়ারম্যান পদে আনারস মার্কায়, ভাইস চেয়ারম্যান পদে ইমান আলী মোল্লাকে চশমা মার্কায় এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুকসানা আহমেদ মেহেবী কে কলস প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। এজন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়নমূলক কার্যক্রম শুরু হয়েছে তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ—সভাপতি ও সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, এসএম ইছাহাক, শহিদুল ইসলাম হেলাল সহ ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!