1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ফরিদপুর জেলা পুলিশের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

আবুলহাসনাত
  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৬৬৮ Time View

দেশজুড়েই বয়ে চলছে প্রচণ্ড দাবদাহ। বৈশাখের শুরু থেকেই বাড়তে থাকা দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘর থেকে বের হলেই গরম বাতাস শরীরে জ্বালা ধরাচ্ছে। সেই তীব্র দাবদাহ থেকে তৃষ্ণার্ত মানুষকে স্বস্তি দিতে ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও গামছা বিতরণ করা হয়েছে। আজ (মঙ্গলবার ৩০ এপ্রিল) সকালে জেলা পুলিশের উদ্যোগে ফরিদপুর শহরের জনতার মোড় এলাকায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে এসব বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন ও গামছা বিতরণ করেন ফরিদপুর জেলার পুলিশ সুপার মোহম্মদ মোর্শেদ আলম।

পুলিশ সুপার নিজ হাতে রিকশাচালক, ভ্যান চালক, অটো ড্রাইভার সহ সাধারণ প্রান্তিক মানুষের মাঝে খাবার পানি, স্যালাইন ও গামছা বিতরণ করেন। এ সময় প্রান্তিক মানুষের মাঝে খাবার পানি, স্যালাইন ও গামছা বিতরণ কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ মোহাম্মদ ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. হাসানুজ্জামান সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!