1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সালথায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৬৫৯ Time View

তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। কোনোভাবেই কমছেই না তাপমাত্রার পারদ। তপ্ত রোদে পুড়ছে ফসলের মাঠ। হাঁসফাঁস অবস্থা প্রাণিকূলের।

এমন পরিস্থিতিতে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় করেছেন ফরিদপুরের সালথার ধর্মপ্রাণ মুসল্লিরা। তাপদাহ থেকে মুক্তি পেতে ও আল্লার রহমতের বৃষ্টির জন্য বুধবার (২৪ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলাটির মডেল মসজিদ সংলগ্ন ফসলের মাঠের মধ্যে এ নামাজ আদায় করা হয়। নামাজে উপজেলার দুই শতাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য মোনাজাত করা হয়।

এ সময় মুসল্লিরা কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দুহাত তুলে সালথা তথা পুরো বাংলাদেশে বৃষ্টির জন্য দোয়া করেন। বিশেষ এই নামাজ ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি রবিউল ইসলাম। মোনাজাত পরিচালনাকারী মুফতি রবিউল ইসলাম বলেন, খরা বা তাপদাহের অবস্থা থেকে নিস্কৃতি পেতে আল্লাহ তা’আলার কাছে তওবা করে দুই রাকাত নফল নামাজ পড়ে আকুতি ভরে বৃষ্টির জন্য দোয়া করতে হয়। এই নামাজকে ইসতিসকার নামাজ বলে। আমরা সেটা পড়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!