1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ফরিদপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে র‌্যালী

আবুলহাসনাত
  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৫৩৪ Time View

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বুধবার (২৪ এপ্রিল) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালী শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল আহসান তালুকদার(পিএএ)। সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ সাঈদ আনোয়ার। সভা পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুর রহমান।

মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোঃ শাহজাহান, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের প্রফেসর রেজভী জামান, সাংবাদিক পান্না বালা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাশউদা হোসেন, জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক সোহেল শেখ প্রমুখ। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, শব্দ দূষণ মানব দেহে মারত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। শব্দদূষণ মানব দেহের কান দিয়ে প্রবেশ করে মস্তিস্কে প্রবেশ করে । ফলে মানুষ বিশেষ করে শিশুরা বধির হয়ে পড়ে। এ থেকে সকলকে সতর্ক হতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!