1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মুকসুদপুরে ১২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ১

সোহেল রানা
  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৭৩১ Time View

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন

 


৬ষ্ঠ মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার এই উপজেলায় ১ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। ১২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এর আগে ২১ এপ্রিল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১৩ জন।
গত মঙ্গলবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: গোলাম কিবরিয়া।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাইকালে জানানো হয়, কাগজপত্রে ত্রুটি ও সঠিক তথ্য না থাকায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিনা বেগম মনোনয়নপত্র বাতিল করা হয়।

বৈধ প্রার্থীরা হলেন চেয়ারম্যান প্রার্থীরা হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এমএম মহিউদ্দিন আহম্মদ মুক্তু, আবুল কাশেম রাজ ও কাইমুজ্জামান রানা।

ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন উপজেলা পরিষদের বর্তমান সফল ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক মোঃ রবিউল ইসলাম মোল্যা, মুকসুদপুর উপজেলা যুবলীগের আহব্বায়ক শাহরিয়ার কবির বিপ্লব, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুমন মুন্সী, বহুগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত সরকার, দলিল লেখক দুলাল হোসেন, উপজেলা যুবলীগের সদস্য উজ্জল ফকির।

এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা মহিলা লীগের যুগ্ম আহব্বায়ক মোসাঃ নাজমা বেগম, তানিয়া আক্তার (মিতু) ।

উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬০ হাজার ৫ শত ৪২ জন, পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৭ শত ৮৩ জন, নারী ভোটারের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৭ শত ৫৯ জন। মোট ভোট কেন্দ্র ৯৬ টি।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপে দেশের ১৬১টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে মুকসুদপুর উপজেলা রয়েছে। গত ২১ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল এবং ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই করা হয়েছে। ২৪ থেকে ২৬ এপ্রিল এবং ২৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত আপিল, ৩০ এপ্রিল প্রত্যাহারের শেষ দিন, প্রতীক বরাদ্দ ২ মে এবং ২১ মে সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!