1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বঙ্গবন্ধু’র সমাধিতে চীনের রাষ্ট্রদূতের শ্রদ্ধা

টুঙ্গীপাড়া প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৬০৮ Time View
Oplus_131072

গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ.ই. ইয়াও ওয়েন। সোমবার বেলা ১১টায় তিনি টুঙ্গীপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধিবেদীতে পুষ্পার্ঘ্য অর্পন করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর তিনি সেখানে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে দূতাবাসের অর্থনৈতিক ও বানিজ্যিক পরামর্শদাতা সং ইয়াং, দূতাবাসের প্রথম সচিব কুই ইফেং, দ্বিতীয় সচিব শি জুলিয়াং, অ্যাটাচি লিয়াং শুইং এবং বাংলাদেশে চাইনিজ এন্টারপ্রাইজ এ্যাসোসিয়েশনের সভাপতি কে চাংলিয়াং সহ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল—বেলী আফিফা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ গোলাম কবির উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সমাধিসৌধে রক্ষিত পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। পরে সমাধিসৌধের বিভিন্ন স্থান ঘুরে দেখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!