1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

ফরিদপুরে বাস—পিকআপের সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার

আবুলহাসনাত
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৬৭৯ Time View

গ্রেফতারকৃত বাসচালক খোকন মিয়া ফরিদপুরের কানাইপুরের তেঁতুলতলা নামক স্থানে বাস—পিকআপের সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় ঘাতক বাসের চালককে গ্রেফতার করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে ফরিদপুর র‌্যাব—১০ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ঝিনাইদহ থেকে খোকন মিয়া (৫৪) নামে ওই চালককে গ্রেফতার করে। খোকন মিয়া ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা সদরের দেলোয়ার হোসেনের ছেলে। দুর্ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। সোমবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুর র‌্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র‌্যাব—১০, সিপিসি—৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ১৬ এপ্রিল ফরিদপুরের কানাইপুরের তেঁতুলতলা নামক স্থানে ঢাকা থেকে মাগুড়াগামী উত্তরা ইউনিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস আলফাডাঙ্গা থেকে ছেড়ে আসা পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা শিশু নারীসহ ১৫ যাত্রী নিহত হয়। দুর্ঘটনার পরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের স্বজন ইমামুল শেখ বাদী হয়ে অজ্ঞাত চালককে আসামি করে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। দুর্ঘটনার পর র‌্যাব তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিক্তিতে পলাতক আসামি বাসের চালক খোকন মিয়াকে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর এলাকা থেকে গ্রেফতার করে। ওই বাসের হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!