1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ১০০ বন্যাকবলিত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে —- মঞ্জুরুল ইসলাম এমপি গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, জেল ও জরিমানা গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের আলোচনা সভা গোপালগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মুকসুদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল আটক অতঃপর ফেরত ফরিদপুর চিনিকলে জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল হত্যা: ১৪ বছর পর ৩ জনের মৃত্যুদণ্ড হত্যা মামলার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, সেই সুযোগে পাট কাটায় বাধা ও প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ ‎

মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১৩ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

মুকসুদপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৫৭৪ Time View

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১৩ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন । চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ।
গত ২১ এপ্রিল তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উপজেলা সহকারী রিটার্নিং নির্বাচন অফিসে মনোনয়ন পত্র দাখিল করেছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এমএম মহিউদ্দিন আহম্মদ মুক্তু, আবুল কাশেম রাজ ও কাইমুজ্জামান রানা।
ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন উপজেলা পরিষদের বর্তমান সফল ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক মোঃ রবিউল ইসলাম মোল্যা, মুকসুদপুর উপজেলা যুবলীগের আহব্বায়ক শাহরিয়ার কবির বিপ্লব, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুমন মুন্সী, বহুগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত সরকার, দলিল লেখক দুলাল হোসেন, উপজেলা যুবলীগের সদস্য উজ্জল ফকির।
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা মহিলা লীগের যুগ্ম আহব্বায়ক মোসাঃ নাজমা বেগম, তানিয়া আক্তার (মিতু) ও রিনা বেগম।
উপজেলা নির্বাচন অফিসার মো. জুয়েল আহম্মেদ বলেন, আগামী ২১ মে মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠ ও সুন্দর ভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬০ হাজার ৫ শত ৪২ জন, পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৭ শত ৮৩ জন, নারী ভোটারের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৭ শত ৫৯ জন। মোট ভোট কেন্দ্র ৯৬ টি।
উল্লেখ্য, আগামীকাল ২৩ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের বাছাই অনুষ্ঠিত হবে। ২৪ থেকে ২৬ এপ্রিল মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের। ২৭ থেকে ২৯ এপ্রিল আপিল নিষ্পত্তি। ৩০ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ। ২ মে প্রতিক বরাদ্দ ও ২১ মে সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
গত ২ এপ্রিল নির্বাচন সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর রিটার্নিং অফিসার বশির আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!