1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ফরিদপুরে বাস-পিকআপের সংঘর্ষে নিহত বেড়ে ১৪

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৫৩৯ Time View

ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনায় মো. ইকবাল হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ জনে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঢাকা নেওয়ার পথে পদ্মা সেতু এলাকায় তিনি মারা যান। বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে এ তথ্য নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।

তিনি বলেন, ঢাকা নেওয়ার পথে মারা যাওয়া মো. ইকবাল হোসেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কুমরাইল গ্রামের বাসিন্দা। এর আগে ঘটনাস্থলেই ১১ জন মারা যান। এদের মধ্যে একই পরিবারের চারজন সদস্য রয়েছেন। এ ছাড়া ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক মো.কামরুল আহসান তালুকদার বলেন, নিহত প্রত্যেকের পরিবারকে তাৎক্ষণিক ২০ হাজার এবং আহত পাঁচজনের পরিবারকে ১০ হাজার করে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরে নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ ও আহতের তিন লাখ করে টাকা দেওয়া হবে। পাশাপাশি ঘটনাটি তদন্ত করে দেখার জন্য সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!