1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মাদক থেকে দূরে থাকার শপথ নিলেন সাত গ্রামের মানুষ

মোঃ জাহিদুর রহিম মোল্লা
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৬৫২ Time View

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে যুবকদের মাঝে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষে মাদক নির্মূল র?্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এসময় মাদক থেকে দূরে থাকার শপথ নেন ওই ইউনিয়নের সাতটি গ্রামের যুবকরাসহ বিভিন্ন বয়সী অন্তত তিন শতাধিক যুবক।

গত মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে বহরপুর শান্তি মিশনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বহরপুর বাজারে মাদক বিরোধী র?্যালি করা হয়। রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর,শান্তুি মিশন যুব সংঘ, বসুন্ধরা শুভ সংঘ ও স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের রাজবাড়ী এ র?্যালি ও সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ও যুবকদের শপথ বাক্য পাঠ করার রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ। বাংলাদেশ নিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এম এ হাকিম (নিম হাকিম) এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম, বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন, স্বপ্নের রাজবাড়ীর সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন ও জেলা মাদকদ্রব্য অধিদফতরের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের শান্তি মিশনসহ সাতটি গ্রামকে ইতিমধ্যে মাদকমুক্ত গ্রাম হিসেবে ঘোষণা করেছেন গ্রামের সচেতন মানুষ। এ গ্রামগুলো থেকে মাদকসেবীদের আটক করে আইনশৃৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়া হয়। এ ধারা অব্যাহত রাখতে হবে। এভাবে চলতে থাকলে একসময় পুরো বহরপুর ইউনিয়নই মাদকমুক্ত ইউনিয়নে পরিণত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!