1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ফরিদপুরে ন্যায্যমূল্যে দুধ, গরুর মাংস বিক্রি শুরু

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৫৬৪ Time View

 

ফরিদপুরের মধুখালীতে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রির উদ্বোধন করা হয়েছে। এখানে ৬০০ টাকায় গরুর মাংস, একশ টাকায় ১১টি ডিম ও ৭০ টাকায় এক লিটার দুধ কিনতে পারবেন সাধারণ মানুষ।

শনিবার (৩০ মার্চ) দুপুরে মধুখালী বাজারের পাশে এর উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।

এসময় মন্ত্রী বলেন, নানা ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জন্য ভালো কিছু করার চেষ্টা করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে দেশের খেটে খাওয়া মানুষের কল্যাণে প্রাণিসম্পদ মন্ত্রণালয় স্বল্পমূল্যে দুধ ও ডিম এবং কোথাও মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে।

মন্ত্রী বলেন, ঢাকা শহরে ২৫ স্পটে এ কার্যক্রম চালুর পর এখন ৩২ স্পটে এসব পণ্য বিক্রি হচ্ছে। এখন রাজধানীর বাইরে ১৮ জেলায় এ কার্যক্রম চালু হয়েছে।

মন্ত্রী আরও বলেন, নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনেকে রয়েছেন মাসে এক কেজি গরুর মাংসও কিনে খেতে পারেন না। এসব অভাবি মানুষে যাতে এখান থেকে গরুর মাংস, দুধ, ডিম কিনতে পারে সেদিকে সকলে দৃষ্টি রাখবেন।

এসময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!