1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতন: শাকিল গ্রেপ্তার

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৬০৩ Time View

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে ফরিদপুরের সালথার এক যুবককে অমানবিকভাবে নির্যাতনের ঘটনায় মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। এ মামলায় সাতজনকে আসামি করা হয়েছে।

অতঃপর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. শাকিল (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার নকুলহাটি বাজার এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাকিল একই উপজেলার বিভাগদী গ্রামের বাসিন্দা মো. নফেল নামে এক ব্যক্তির ছেলে।

গত বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে সালথা থানায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে থানাটির উপ-পরিদর্শক (এসআই) কবিরুল হককে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, লিবিয়ায় নিয়ে যুবককে নির্যাতনের ঘটনায় ওই যুবকের বাবা সালথা থানায় বৃহস্পতিবার একটি এজাহার দায়ের করেছেন। এর পরপরই শুক্রবার (২৯ মার্চ) সকালে পুলিশ অভিযান চালিয়ে এ মামলার ৩ নম্বর এজাহারভুক্ত আসামি শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি সালথার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর পূর্বপাড়ার টিটুল মিয়ার ছেলে মো. শাকিল মিয়া (২৪) নামে এক যুবককে চাকরির প্রলোভনে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে মানবপাচারের সঙ্গে জড়িত একটি চক্র। পরে এ ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ঘটনাটি সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!