1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়ন ও জনগণের ভালোবাসায় এগিয়ে চলছেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রইচ উদ্দিন সাংবাদিক সৈয়দ নাজমুল আলম পারভেজ এর পিতা ইন্তেকাল করেছেন ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান : সওজের ৩১ শতাংশ সরকারি জমি উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা মধুখালীতে গাঁজাসহ আটকের পর ডিবি হেফাজতে অসুস্থ, হাসপাতালে যুবকের মৃত্যু ফরিদপুরে জমি দখলের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন মধুখালীতে গাঁজাসহ মাদক কারবারি জনতার হাতে আটক মধুখালীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ  সদরপুরে নতুন প্রজন্ম মানবিক সংগঠনের দ্বিতীয় বছরের পদার্পণে মিলনমেলা সদরপুর চরাঞ্চলের মানুষের ভাগ্যবদলে সরকারি মুরগি বিতরণ মুকসুদপুরে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

মুকসুদপুরের শাহাদাত ও ওহিদুল ১৪ কেজি গাঁজাসহ চাদঁপুরে আটক

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৫০০ Time View

গতকাল রবিবার (২৪ মার্চ ২০২৪) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৪ মার্চ ২০২৪ তারিখ রবিবার ১০৪০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযান চলাকালীন সময়ে ডাকাতিয়া নদীর মোহনা থেকে আলু বাজার ফেরিঘাট গামী একতা পরিবহন নামক একটি যাত্রীবাহী ট্রলারে থাকা দুইজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের সাথে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ১৪ কেজি গাঁজাসহ মোঃ শাহাদাদ শেখ (৩৮) ও ওহিদুল শেখ (২৯) নামক দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।

 

আটককৃত ব্যাক্তিদ্বয় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন দিগনগর চন্দ্র খোলা এবং কানোরিয়া গ্রামের মোশারফ শেখ ও রতন শেখ এর ছেলে। তিনি আরও বলেন, জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!