1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা: শামা ওবায়েদ

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৬৩৫ Time View

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা হয়ে পড়েছে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। বিএনপির সাবেক মহাসচিব ও সাবেকমন্ত্রী কে এম ওবায়দুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়া ওবায়েদ চত্বরে এক স্মরণসভায় তিনি এ কথা বলেন। নগরকান্দা-সালথা বিএনপি এ সভার আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করাই বিএনপির মূল লক্ষ্য। জেল-জুলুম আর হামলা চালিয়ে বিএনপির নেতা-কর্মীদের দমন করা যাবে না।

তিনি বলেন, দেশে এখন গণতন্ত্র নেই, জনগণের ভোটাধিকার নেই। চারদিকে শুধু লুটপাট চলছে।
নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এবং নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল ও সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেব বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম রোমান, যুবদল নেতা কেএম জাফর, তৈয়াবুর রহমান, হেলালউদ্দীন হেলাল প্রমুখ। স্মরণসভা শেষে মরহুম কেএম ওবায়দুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!