1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

গোপালগঞ্জের রেজাউল চাঁদপুরে গাঁজাসহ আটক

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৬৯২ Time View

গোপালগঞ্জ জেলার হরিদাসপুর গ্রামের মোঃ রেজাউল শেখ চাঁদপুরে গাজাসহ আটক হয়েছে। গত (বুধবার ২০মার্চ) চাঁদপুরে রেজাউল শেখ (৩৭) নামের মাদক ব্যবসায়ীর কাঁধে থাকা স্কুল ব্যাগ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে শহরের ওয়ারলেছ মোড়ের পুলিশ বক্সের সামনের পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রেজাউল শেখ কে জেল হাজতে প্রেরণ করা হয়। মামলা নং-৮৪। গ্রেফতারকৃত মোঃ রেজাউল শেখ গোপালগঞ্জ জেলার হরিদাসপুর গ্রামের মৃত গফ্ফার শেখের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘ দিন বিভিন্ন স্থান হইতে গাঁজা সংগ্রহ করে মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করতো বলে পুলিশকে জানায়।

পুলিশ জানায়, চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের দিক নির্দেশনায় চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলমের তত্ত্বাবধানে এসআই মোঃ আবদুছ ছামাদ আজাদ, এএসআই নাজমুল হাসান ও রাজীব চন্দ্র দাসের নেতৃত্বে চাঁদপুর সদর মডেল থানার একটি চৌকস দল বুধবার ভোরে শহরের ওয়ারলেছ মোড়ের পুলিশ বক্সের সামনের পাকা রাস্তার উপর মাদক অভিযান পরিচালনা করেন। এসময় আসামী মোঃ রেজাউল শেখের বহনকৃত কাঁধ ব্যাগ থেকে সে নিজ হাতে ২টি বান্ডিল এর প্রতিটিতে ২ কেজি করে মোট ৪ কেজি গাঁজা বের করে দেয়। যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। পরে তাকে গাঁজাসহ থানায় নিয়ে যায় পুলিশ।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর সদর মডেল থানা। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে। মামলা দায়েরের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!