1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ

সৌদি আরবে রোজা শুরু সোমবার

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৬৫৭ Time View

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে সৌদির আকাশে। তাই সোমবার (১১ মার্চ) দেশটিতে রমজান মাসের প্রথম দিন। এর আগে রমজানের চাঁদ দেখার জন্য দেশের সব মুসল্লিদের আহ্বান জানায় সৌদির সুপ্রিম কোর্ট। কোথাও চাঁদ দেখা গেলে সঙ্গে সঙ্গেই তা চাঁদ দেখা কমিটিকে জানাতে বলা হয়। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, রমজান হলো নবম মাস। এই মাসে মুসলিমরা সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত না খেয়ে থাকেন। যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার দেশগুলোতেও সোমবার (১১ মার্চ) (বাংলাদেশ সময়) থেকে রোজা শুরু হবে।

অন্যদিকে মালয়েশিয়ায় রোজা শুরু হবে মঙ্গলবার (১২ মার্চ)। কারণ রোববার দেশটিতে চাঁদ দেখা যায়নি। চলতি বছর পবিত্র রমজানে সবচেয়ে কম সময় না খেয়ে থাকতে হবে চিলির পোর্ট মন্ট শহরের মানুষদের। সেখানের মুসলিমদের ১২ ঘণ্টা ৪৪ মিনিট না খেয়ে রোজা পালন করতে হবে। সবচেয়ে বেশি সময় অর্থাৎ ১৭ ঘণ্টা ২৬ মিনিট না খেয়ে থাকতে হবে গ্রিনল্যান্ডের রাজধানীতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!