1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

‘পিপিএম’ পদক পেলেন মুকসুদপুরের সন্তান সিনিয়র এএসপি ইমরান

সোহেল রানা
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৮৮৪ Time View

কর্মক্ষেত্রে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সাহসিকতা’ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (সিনিয়র এএসপি) মো: ইমরান হোসেন মোল্লা।

পুলিশ সপ্তাহ ২০২৪ এর বার্ষিক কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনি এ মর্যাদাপূর্ন পুরস্কার পান। এবার ৪০০ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য বিভিন্ন ক্যাটেগরিতে পদক পেয়েছেন।

৩৫তম বিসিএস পুলিশ ব্যাচের কর্মকর্তা ইমরান মুকসুদপুরের কৃতি সন্তান। তার বাড়ি গোবিন্দপুর ইউনিয়নের গোপালপুর (বর্তমানে দাসেরহাট) গ্রামে। তার পিতা মো: শামচুল হক মোল্লা ও মাতা মাহফুজা বেগম। পাঁচ ভাইবোনের মধ্যে ইমরান ৩য়। ব্যক্তিগতভাবে তিনি বিবাহিত ও এক পুত্র সন্তানের জনক।

এএসপি ইমরান ২০০৪ সালে এসজে স্কুল থেকে এসএসসি, ২০০৬ সালে মুকসুদপুর কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগে বিবিএ ও এমবিএ ডিগ্রি লাভ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সাইন্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

২০১৭ সালে ৩৫তম বিসিএসের মাধ্যমে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পুলিশের চাকরির আগে তিনি বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদে সাময়িকভাবে দায়িত্ব পালন করেন।

মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা সফরসঙ্গী হিসেবে সিনিয়র এএসপি ইমরান ২০১৯ সালে স্পেন সফর করেন। তিনি ডিএমপির প্রটেকশন, ট্রাফিক, মিডিয়া, গোয়েন্দা ও ক্রাইম ইউনিটে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও, তিনি পুলিশের বিভিন্ন ফিল্ড ও বাস্তব পর্যায়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

পিপিএম পদক পাওয়ায় তিনি মাননীয় প্রধানমন্ত্রী, পুলিশের সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তাবৃন্দ, সহকর্মীবৃন্দ ও পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!