1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ননীক্ষীর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল এহসানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা ঈদুল আজহা উপলক্ষে ভোগনগরে ভিজিএফ চাল বিতরণ “জুলাই সনদ নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে” ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন সদরপুরে শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার নতুন কার্যকরী সংসদ গঠন

মুকসুদপুরে পুকুরে মিলল নগরকান্দার আকাশের লাশ

মুকসুদপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৭৪১ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজ হওয়ার এক মাস পর পুকুর থেকে আকাশ (১৭) নামে এক ভ্যানচালকের বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরের দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের দুয়ারিডাঙ্গা গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আকাশ পার্শ্ববর্তী ফরিদপুর জেলার নগরকান্দা থানার শাহআলমের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুরে স্থানীয়রা পুকুরের কচুরিপানা পরিষ্কার করার সময় একটি বস্তা বেরিয়ে আসে। বস্তা থেকে পচা গন্ধ বের হলে তারা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরের মরদেহটি উদ্ধার করে। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মর্গে রিপোর্ট এলে মৃত্যুর রহস্য জানা যাবে। পরে তদন্তপূর্বক এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!