1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

পুলিশি অভিযানে মোটরসাইকেল উদ্ধার, দুই চোর আটক

সনতচক্রবর্ত্তী
  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৫৪৬ Time View

ফরিদপুরের বোয়ালমারীতে দুটি চোরাই মোটরসাইকেল ও চোর চক্রের দুই সদস্যকে থানা পুলিশ আটক করেছে। আটককৃতদের মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, উপজেলার ছোট কামারগ্রামের বাসিন্দা খান জাহিদুর রহমান নামের এক ব্যবসায়ীর গত বছরের ২০ ডিসেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর থেকে একটি ডিসকভার মোটরসাইকেল চুরি হয়ে যায়। বোয়ালমারী থানায় অজ্ঞাত ভাবে গাড়ি চুরির একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সে লিখিত অভিযোগের পরেই পুলিশ অভিযানে নেমে পরে। সি সি ফুটেজ দেখে চোর সনাক্ত করেন পুলিশের উপপরিদর্শ মামুন ইসলাম।

পরে চোর চক্রদের ধরেতে পুলিশ অভিযান পরিচালনা শুরু করা হয়। সোমবার রাতে মোবাইল ট্রাকিং করে উপপরিদর্শ মামুন ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদারীপুর থেকে সিরাজ ওরফে মিরাজ নামের এক চোরকে আটক করা হয়। তার জবান বন্দি নিয়ে গোপালগঞ্জের গোবিনাথপুর গ্রামে অভিযান চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেল ও আরেক চোর আজিবুর চৌধুরীকে আটক করেন মামুন ইসলাম। পুলিশের উপপরিদর্শক মামুন ইসলাম বলেন, মোটরসাইকেল মালিক জাহিদুর রহমান থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বার ৭। মামলার সূত্রে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আরেকটি মোটরসাইকেল মালিকের সন্ধান পাওয়া গিয়েছে। তার বাড়ি সম্ভবত কাশিয়ানী থানায়। তথ্য প্রমাণ পেলে মোটরসাইকেল হস্তান্তর করা হবে। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোর চক্রের দুই সদস্যকে আটক করে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আসামীদের মঙ্গলবার ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!