1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

ফরিদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বার্ষিক আনন্দ ভ্রমন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৬৬০ Time View

বাঙ্গালী খবর রিপোর্ট  ঃ  আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার বার্ষিক আনন্দ ভ্রমন- সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বার্ষিক আনন্দ ভ্রমন নড়াইল জেলায় অনুষ্ঠিত হয়। সেখানকার এস এম সুলতানের ‌ কমপ্লেক্সে ও নিরিবিলি পিকনিক কর্নারে দিনব্যাপী আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ফরিদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজন সকাল ৭ টার দিকে ফরিদপুর ত্যাগ করে। শহরের জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে দুটি বাস যোগে নড়াইলের উদ্দেশ্যে রওনা দেয়।

যাত্রার পূর্বে সংগঠনের যুগ্ন-সম্পাদক জিল্লুর রহমান রাসেল দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এরপরে আনন্দ ভ্রমন উপলক্ষে বিলাস বহুল দুইটি বাসে রওয়ানা হয় সংগঠনটি। বাসে ভ্রমনটি ছিল খুবই আনন্দ দায়ক। সংগঠনের সভাপতি মাহবুব হোসেন পিয়াল ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সহ কমিটির সদস্যরা বাসে থাকা সকল সদস্যকে সর্বোচ্চ সেবা ও খোঁজ খবর রাখেন। সকল সদস্যের মাঝে আনন্দ ভ্রমনের খুবই চমৎকার টি শার্ট ও খাবার বিতরণ করেন। দুপুরের খাবার গ্রহণের পর গ্রুপ ছবি তোলা এবং সংক্ষিপ্ত সময়ের জন্য শিশুদের জন্য ফুটবল প্রতিযোগিতা। মহিলাদের জন্য বল ছোঁড়া প্রতিযোগিতা ‌ এবং বড়দের জন্য টাইব্রেকারের মাধ্যমে খেলা অনুষ্ঠিত হয়। সবশেষে একটি গ্রুপ এবং রেফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৫ টি পুরস্কার প্রদান করা হয়। রেফেল ড্র অনুষ্ঠানে প্রথম পুরস্কার পেয়েছে সাংস্কৃতিক সম্পাদক নিরঞ্জন মিত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!