1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা

ফরিদপুরে ডায়াবেটিক সচেতনতা দিবস পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৫৪ Time View

আবুলহাসনাত ঃ ফরিদপুরে ডায়াবেটিক সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকাল সাড়ে ৯ টায় ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ ৩য় তলায় লেকচার হল—১ এ ফরিদপুর ডায়াবেটিক সমিতি (ফডাস)—র সহ—সভাপতি শেখ আবদুস সামাদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ডায়াবেটিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার(পিএএ)। আলোচনার শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন ডিএফ—১৪ ব্যাচের ছাত্র সাদমান রাফি, গীতা পাঠ করেন ডিএফ—১৪ ব্যচের ছাত্রী সৃষ্টি দে,

আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউরোলজী বিভাগের মেডিকেল অফিসার ডাঃ সানজানা আহমেদ সিনথি, পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ডাঃ কেয়া খাতুন, কনসালটেন্ট, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি বিভাগ। আলোচনায় অংশগ্রহণ করেন সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ডাঃ আ.স.ম. জাহাঙ্গীর চৌধুরী টিটো, অধ্যাপক আব্দুল হামিদ মোল্লা, প্রফেসর ডাঃ সৈয়দ গোলাম কিবরিয়া— বিভাগীয় প্রধান প্যাথলজি বিভাগ, প্রফেসর মোঃ শাহজাহান— কার্যনির্বাহী সদস্য, ফডাস, প্রফেসর শেখ আবদুস সামাদ— সহ—সভাপতি, ফডাস। প্রধান অতিথি তার বক্তব্যে চিকিৎসার মান উন্নয়ন সহ ইনসুলিন সার্বজনীন সহজলভ্য করার প্রতি গুরুত্ব আরোপ করেন।

তিনি অসহায় ডায়ালাইসিস রোগীরা যাতে বিনামূল্যে ডায়ালাইসিস করতে পারে সেজন্য ধর্নাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার জন্য আহ্ববান জানান। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সমিতির কার্যনির্বাহী সদস্য বাবু চিত্ত রঞ্জন ঘোষ কার্যনির্বাহী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আমিনুর রহমান ফরিদ, ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ মোসলেম উদ্দিন, প্রফেসর ডাঃ মোঃ মহিদুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ, প্রফেসর ডাঃ জে.সি. সাহা, প্রফেসর ডাঃ ইউসুফ আলী, প্রফেসর ডাঃ আবু হাশেম মিয়া, জনাব মজিবুর রহমান—সহকারী পরিচালক (প্রশাসন) প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ এর শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও ছাত্র—ছাত্রী বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!