1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বোয়ালমারীতে প্রতিবন্ধির কর্মসংস্থানের সৃষ্টি করে দিলেন সুমন রাফি

সনতচক্রবর্ত্তী
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫২৪ Time View

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বর্নিচর গ্রামের প্রতিবন্ধি মো: নুরুল ইসলাম আকুকে(৬১) আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভ্যান মেরামত করে দিলেন পৌর সদরের ছোলনা গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মো. শওকত হোসেন মিয়ার (শওকত মাস্টার) ছেলে সুমন রাফি। শনিবার ২৪ ফেব্রুয়ারী সকালে অসহায় প্রতিবন্ধিনুরুল ইসলাম আকুকে(৬১) কে আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য প্রতিবন্ধি ভ্যান গাড়ি মেরামত করে কর্মসৃষ্টির উপযোগী করে তার হাতে তুলে দেন । ভ্যান গাড়িটি হাতে পেয়ে অসহায় মোঃ প্রতিবন্ধিনুরুল ইসলাম আকুকে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং মানবিক সুমন রাফির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ষাটোর্ধ্ব প্রতিবন্ধি মো: নুরুল ইসলাম আকুকে এক প্রশ্নের জবাবে বলেন, সংসারের বোঝা আমাকে কাধে নিয়ে চলতে হচ্ছে। ঘরে আমার প্রতিবন্ধি মেয়ে আছে, আমিও এক প্রতিবন্ধি।ভিক্ষা করতে পারিনা, তাই গরিবের বন্ধু সুমন রাফি ভাই আমার প্রতিবন্ধি ভ্যানকে কর্মসংস্থানে উপযোগী করে দিল।আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, সুমন রাফি যেন হাজার বছর বেঁচে থাকে এবং মানুষের সেবা করতে পারে। সিরাজুল ইসলাম নামে এক যুবক বলেন, প্রতিদিন প্রতিনিয়ত অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সুমন। অসংখ্য অবহেলিত মানুষদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার মধ্য দিয়ে তার ভালো কাজের দৃষ্টান্ত ফুটে উঠেছে। তার মতো সমাজের অন্য তরুণদেরও অসহায়দের পাশে থাকা উচিত। এ প্রসঙ্গে সুমন রাফি বলেন, ‘মানবতার সেবায় আমি এসব কাজ করছি একেবারেই বিনাস্বার্থে। সব ভালো কাজে অংশ নেওয়াটাই আমার লক্ষ্য। এভাবেই আমি আমৃত্যু মানুষের পাশে থাকতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!