1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে ধান বহনের সময় শ্রমিকের মৃত্যু “প্রয়োজন হলে আবারও জুলাইয়ের মতো রাজপথ কাঁপানো আন্দোলন হবে : এ এইচ এম হামিদুর রহমান আযাদ ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ আজ ফরিদপুরে জরুরি বিদ্যুৎ বিভ্রাট : জুম্মার নামাজের সময় থাকবে বিদ্যুৎ সরবরাহ  মুকসুদপুরে শিক্ষিকা সুইটি হকের অশ্লীল ভিডিও ভাইরাল প্রবাসী স্বামীর অর্ধকোটি টাকা আত্মসাৎ করে একতরফা তালাকের অভিযোগ আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, মূলহোতাসহ গ্রেফতার ৩ সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ পালিত এনডিসি থেকে ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান: মধুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত ফরিদপুরের নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম

ফরিদপুরে শিশু খাদ্য তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা 

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৪০ Time View

ফরিদপুরে একটি শিশু খাদ্য প্রস্ততকৃত কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় খাদ্য তৈরিতে অনিয়মের অভিযোগে শহরের বদরপুরের “দিব্য ফুড প্রোডাক্টস” নামে একটি শিশুখাদ্য পণ্য উৎপাদনকৃত কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ‌ মেয়াদ উত্তীর্ণ ‌ খাদ্য ও কেমিক্যাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জেলা নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মো. বজলুর রশীদ খান এ অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান গতকাল রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন- ফরিদপুরের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান। এসময় জেলা নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মো. বজলুর রশীদ খানসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। এব্যাপারে জেলা নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মো. বজলুর রশীদ খান বলেন, জেলায় সর্বস্তরে নিরাপদ খাদ্য সুনিশ্চিত করণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়।
তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় “দিব্য ফুড প্রোডাক্টস” নামে একটি খাদ্য পণ্য প্রস্তুত কারখানায় অনিয়ম ও সংশ্লিষ্ট আইন লঙ্ঘন করার অপরাধে নিরাপদ খাদ্য আইন-২০১৩ মোতাবেক তাৎক্ষণিক এক লক্ষ টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়। একই সাথে ব্যাপক পরিমাণে মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য ও বিষাক্ত কেমিক্যাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!