1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয়

প্রথমবারের মতো বিচারকের সাক্ষ্য গ্রহণ ভার্চুয়াল আদালতে

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৬৫ Time View

ফরিদপুরে প্রথমবারের মতো ভার্চুয়াল আদালতে বিদেশে অবস্থানরত মামলার জবানবন্দি গ্রহণকারী বিচারকের সাক্ষ্য গ্রহণ করেছে। আজ বেলা ১১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২ নম্বর আমলী আদালতে জুম অ্যাপের মাধ্যমে এ সাক্ষ্য গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ সময় আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে অবস্থানরত সাবেক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন—অর—রশীদের সাক্ষ্য গ্রহণ করেন।

এ সময় আদালতে সহকারী সরকারি কৌশলী (এপিপি) ও বিবাদী পক্ষের আইনজীবীরা—সহ জামিনে মুক্ত দুই মামলার দুই আসামি হাজির ছিলেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট সানোয়ার হোসেন বলেন, ‘ডাকাতির অভিযোগ ২০১০ সালে দায়েরকৃত দু’টি মামলায় আটক দুই আসামির কাছ থেকে তৎকালীন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন—অর—রশিদ ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করেন। বর্তমানে তিনি ফ্লোরিডা ইউনিভার্সিটিতে পিএইচডি অধ্যয়নরত। তবে মামলার কার্যক্রম পরিচালনায় তার সাক্ষ্য গ্রহণ জরুরি হয়ে পড়ে।

এ অবস্থায় আইন মন্ত্রণালয়ের উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসের সহায়তায় তার কাছ থেকে সাক্ষ্য গ্রহণের শুনানি পৌঁছিয়ে ভার্চুয়াল আদালতে সাক্ষ্য গ্রহণের ব্যবস্থা নেয়া হয়। সে অনুযায়ী আজ এ সাক্ষ্য গ্রহণ করা হয়। ভার্চুয়াল আদালতে বিদেশে অবস্থানরত কোনো বিচারকের সাক্ষ্য গ্রহণ এবারই প্রথম বলে এ আইনজীবী জানান। এর আগে, ভার্চুয়াল আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কারাগারে থাকা আসামির রিমান্ড শুনানি এবং হাজতি আসামিকে আদালত কক্ষে হাজির না করে কারাগারে রেখেই জামিন শুনানির ব্যবস্থা করা হয়। করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে দেশে প্রথমবারের মতো ২০২০ সালের ২৯মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত আদালতগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর বিচার বিভাগকে সচল রাখার প্রয়োজনীয়তায় দেশে ভার্চুয়াল মাধ্যমে আদালতের কার্যক্রম শুরু হয়। ২০২০ সালের ১১ মে থেকে সীমিত পরিসরে বিচারিক কার্যক্রম শুরুর মাধ্যমে দেশে ভার্চুয়াল আদালত চালু হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!