1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের দাবি জাঁকজমকপূর্ণ আয়োজনে সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‎ মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ, সহ-সভাপতি আবু নাসের ‎ চরভদ্রাসনে বন্ধুদের নিয়ে কিশোরের মাদক সেবন, মায়ের বাঁধায় বিপাকে চার পরিবার মধুখালীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ সক্রিয় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুর প্রেসক্লাবের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত – সভাপতি কবির ও সম্পাদক পিকুল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৯৫ Time View

আবুলহাসনাত ঃ ঐতিহাসিক ফরিদপুর প্রেসক্লাবের কার্যানবার্হী কমিটির বার্ষিক নিবার্চন —২০২৪ সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।  আজ (শনিবার ২৪ ফেব্রুয়ারী) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাব মিলায়তনে বিরতিহীন ভাবে চলে ভোটগ্রহণ। ৪ টি বুথে ৯৭ জন ভোটারের মধ্যে ৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার। নির্বাচনে সভাপতি পদে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক নাগরিক বার্তার সম্পাদক ও প্রকাশক কবিরুল ইসলাম সিদ্দিকী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক ভোরের রানারের সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৩৯ ভোট।

 

সহ—সভাপতি পদে ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলার প্রতিনিধি মাহাবুব হোসেন পিয়াল, ৫০ ভোট পেয়ে এনটিভির প্রতিনিধি সঞ্জিব দাস ও ৪৮ ভোট পেয়ে যমুনা টিভির তরিকুল ইসলাম হিমেল নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজ টিভির জেলা প্রতিনিধি মাহবুবুল ইসলাম পিকুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক বাংলার আকাশের শেখ সাইফুল ইসলাম অহিদ পেয়েছেন ৩৯ ভোট। সহ—সাধারণ সম্পাদক পদে ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের শেখ মফিজুর রহমান শিপন। অর্থ সম্পাদক পদে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক এশিয়া বাণীর খন্দকার আলী আরশাদ কাজল।  দপ্তর সম্পাদক পদে ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইনডিপেনডেন্ট টিভির এস.এম. মাসুদুর রহমান তরুণ। তথ্য—প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক পদে ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের সারাদেশের মো. মুইজ্জুর রহমান রবি।

 

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলার চোখ—এর প্রতিনিধি আবিদুর রহমান নিপু।  সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের কাগজের বিভাষ দত্ত ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক কানাইপুর বার্তার মো. জাহিদুল ইসলাম। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ৫৬ ভোট পেয়ে দৈনিক সময়ের প্রত্যাশার মানিক কুমার দাস, ৫৪ ভোট পেয়ে বিকে সিকদার সজল, ৫৩ ভোট পেয়ে এশিয়ান টিভির মো. সিরাজুল ইসলাম, ৫২ ভোট পেয়ে দৈনিক খবরপত্রের নুরুল ইসলাম আঞ্জু, ৫১ ভোট পেয়ে বৈশাখ নিউজ ডটকমের রুহুল আমিন ও ৪৮ ভোট পেয়ে দৈনিক ভোরের রানারের সেবানন্দ বিশ্বাস।

নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত ছিলেন। প্রেসক্লাবের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এম,এ সালাম। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. আসাদুল হক আসাদ ও মঞ্জুয়ারা স্বপ্না। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!