1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় খাদ্যশস্যের জমি দখল করছে তামাক ‎ সদরপুরের সন্তান মীর সোলাইমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর একান্ত সচিব হলেন লক্ষীপাশার বনখেকো তেলাব উজাড় করে দিচ্ছে গোপালগঞ্জের বন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুকে সালথা উপজেলা শিক্ষক সমিতির শুভেচ্ছা জাতীয় স্বার্থই হবে কূটনীতির মূল ভিত্তি, বিশ্বে মর্যাদাপূর্ণ অবস্থান গড়তে চান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ‎ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন ফকির তাইজুর রহমান শামা ওবায়েদ রিংকু পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় সালথার সোনাপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ সালথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের অভিযান সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়নমূলক কাজ করতে চাই : ডঃ মোঃ ইলিয়াস মোল্লা কোটালিপাড়া পৌরসভার বর্জ্যে ক্ষতিগ্রস্ত মৎস অভয়াশ্রম

দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের যাত্রীদের তাৎক্ষণিক সহযোগিতায় হাইওয়ে পুলিশের ব্যতিক্রম উদ্যোগ

হারুন-অর-রশীদ
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৭০ Time View
সড়ক দুর্ঘটনা, মহাসড়কে ডাকাতি সহ যেকোনো দুর্ঘটনা কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাসের যাত্রীদের তাৎক্ষণিকভাবে সহযোগিতায় ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিওন।   এ লক্ষ্যে যাত্রীবাহী বাসের ভিতরে বাসের রেজিস্ট্রেশন নম্বরসহ হাইওয়ে পুলিশের হেল্প লাইনের নম্বর যাত্রীদের নিকট দৃশ্যমান করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় বুধবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে ফরিদপুর থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাসের ভিতরে বাসের রেজিস্ট্রেশন নম্বরসহ হাইওয়ে পুলিশের হেল্পলাইন নম্বর সম্বলিত স্টিকার বাসের দৃশ্যমান স্থানে লাগিয়ে দেওয়া হয়।
হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিয়নের সহকারী পুলিশ সুপার মো. মারুফ হোসেন ১০০ টি  বাসের নাম্বার সম্বলিত স্টিকার পরিবহন কর্তৃপক্ষের নিকট  তাদের বাসের ভিতরে লাগানোর জন্য হস্তান্তর করেন।
ইতোমধ্যে ফরিদপুর জেলার বাস মালিক গ্রুপের নেতৃবর্গকে যাত্রীবাহী বাসের ভিতরে স্টিকার লাগানোর জন্য উদ্বুদ্ধ করেন হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহিনুর আলম খান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)। এর মাধ্যমে বাসের যাত্রীগণ যে কোন প্রয়োজনে এবং দুর্ঘটনার সময় গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এবং হাইওয়ে পুলিশের হেল্প নম্বর সহজেই জানতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!