1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা

ফরিদপুরে বঙ্গবন্ধুর ম্যুরাল ও ‘মুজিব মঞ্চ’ এর উদ্ধোধন

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬২৪ Time View

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক মো.কামরুল আহসান তালুকদার(পিএএ) এর সভাপতিত্বে বঙ্গবন্ধুর ম্যুরাল এবং মুজিব মঞ্চ উদ্বোধন করা হয়েছে। আজ (মঙ্গলবার ২০ ফেব্রুয়ারী) বিকেল পাঁচটায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল ‘পিতা’ এবং ‘মুজিব মঞ্চ’ এর শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ—প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস ও প্রাণিস¤পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ আব্দুর রহমান,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য আব্দুল কাদের আজাদ(এ.কে আজাদ), জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, সংরক্ষিত নারী সংসদ সদস্য মিসেস ঝর্ণা হাসান, সাধারণ স¤পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সিভিল সার্জন মোঃ সিদ্দীকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান জাতির জনককে ম্যুরাল এর মাধ্যমে চিরঞ্জীব করে ফুটিয়ে তোলার জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি অতীতের সব ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং ফরিদপুরে জাতির জনকের নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা ও বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!