1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

আখেরী মুনাজাতের মধ্যদিয়ে শেষ হলো বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ

সদরপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৯৯ Time View

ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের ৪দিনব্যাপী উরস শরীফ আজ মঙ্গলবার বাদ ফজর শেষে বিশ্বওলী কেবলাজান ছাহেবের রওজা শরীফ যিয়ারত ও আখেরী মুনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে। আশেকান ও জাকেরানদের চারদিনের এ মহামিলন মেলা ১৭ই ফেব্রুয়ারী শনিবার থেকে শুরু হয়। আখেরী মোনাজাত কে কেন্দ্র করে দেশের বিভিন্নস্থান থেকে লক্ষ লক্ষ আশেকান—জাকেরান সমবেত হয় বিশ্ব জাকের মঞ্জিলে।

রাতভর ইবাদত বন্দেগী শেষে মঙ্গলবার বাদ ফজর আখেরী মোনাজাতে শরীক হন। বিশ্বওলী কেবলাজান ছাহেবের আধ্যাত্মিক প্রতিনিধি পীরজাদা আলহাজ্ব খাজা মাহ্ফুযুল হক মুজাদ্দেদী ছাহেবের নির্দেশে যিয়ারত ও মুনাজাত পর্ব পরিচালনা করেন। বিশ্ব উরস শরীফের ৪ দিনে বিশ্বওলী কেবলাজান ছাহেবের আধ্যাত্মিক প্রতিনিধি পীরজাদা আলহাজ্জ খাজা মাহ্ফুযুল হক ছাহেব সমবেতদের দফায় দফায় সাক্ষাত ও নসিহত দান করেন।

আখেরী মোনাজাত শেষে বিদায় নিয়ে লক্ষ লক্ষ আশেকান,জাকেরানরা তাদের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এবছর ও লক্ষ লক্ষ আশেকান জাকেরানরা বাস,লঞ্চ,ট্রলার,পরিবহন যোগে আগমন ঘটে দরবার শরীফে। তাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক পুলিশ, আনসার ও দরবার শরীফের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীরা কাজ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!