1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বোয়ালমারীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সনতচক্রবর্ত্তী
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৫৭ Time View

ফরিদপুরের বোয়ালমারীতে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃতরা হলেন- বোয়ালমারী পৌরসভার ছোলনা গ্রামের রমজান বিশ্বাস (২৫) এবং পাশের কলারন গ্রামের মনু মিয়া (৪২)। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিদর্শক (খ সার্কেল) মো. রাজা মিয়া বাদি হয়ে বোয়ালমারী থানায় মামলাটি করেন। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ধারায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখা এবং একে অপরকে সহযোগিতা করার অপরাধে এ মামলা করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের টিম রবিবার সন্ধ্যায় বোয়ালমারী পৌরসভার কারিকরপাড়া থেকে ওই দুইজনকে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশি করে পরনের প্যান্ট থেকে ২০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিদর্শক (খ সার্কেল) মো. রাজা মিয়া বাদি হয়ে সোমবার বোয়ালমারী থানায় মামলাটি করেন। মামলা শেষে আসামীদের ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার বাদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিদর্শক (খ সার্কেল) মো. রাজা মিয়া বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। আসামীদের ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!