1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ফরিদপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

হারুন—অর—রশীদ
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৩১ Time View

ফরিদপুরে মেহেদী হাসান মিন্টু (৫০) নামে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় দুদকের ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপ—সহকারী পরিচালক খালিদ হোসাইন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মিন্টু ফরিদপুর সদর উপজেলার ৫নং ডিগ্রিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান। এছাড়া সে একই উপজেলার আইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।

অবৈধ উপায়ে ১ কোটি ৭ লক্ষ ৪৮ হাজার ১৭২ টাকা অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪—এর ২৬(২) ও ২৭ (১) ধারায় দুদক এ মামলাটি রুজু করেন। যার মামলা নং—০৩। মামলার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ—পরিচালক রেজাউল করিম। তিনি বলেন, ওই ইউপি চেয়ারম্যান স্থাবর ও অস্থাবর ১ কোটি ৭ লক্ষ ৪৮ হাজার ১৭২ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক এ মামলাটি দায়ের করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!