1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু

ফরিদপুর প্রেসক্লাব চত্বরে ফুলেল শ্রদ্ধায় সিক্ত সাংবাদিক লায়েকুজ্জামানের মরদেহ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৬৫ Time View

হারুন—অর—রশীদ  ঃ  দৈনিক রুপালী বাংলাদেশের বিশেষ প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক লায়েকুজ্জামানের মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান ফরিদপুরের কর্মরত সাংবাদিকরা। পরে প্রেসক্লাব চত্বরে তাঁর জন্য দোয়া করা হয়। রবিবার (১৮ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩ টার দিকে লায়েকুজ্জামানের লাশবাহী গাড়ী ফরিদপুর প্রেসক্লাবে এসে পৌঁছায়। এসময় ফরিদপুর জেলার কর্মরত সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। পরে ফরিদপুর প্রেসক্লাব, ফরিদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তার লাশবাহী গাড়ী রাজবাড়ী উদ্যেশ্যে যাত্রা করে।

সেখানে তার শশুরালয়ে তাকে দাফন করা হবে। এর আগে শনিবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লায়েকুজ্জামানের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার ছোট পাইককান্দি গ্রামে। তিনি ঢাকায় জাতীয় দৈনিক সকালের খবর, দৈনিক মানবজমিন, দৈনিক কালেরকণ্ঠ সহ বেশ কিছু জাতীয় পত্রিকায় কাজ করেছেন। সর্বশেষ দৈনিক রুপালী বাংলাদেশ নামে একটি প্রকাশিতব্য পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করতেন। এছাড়া লায়েকুজ্জামান ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য ছিলেন। একই সাথে ঢাকায় কর্মরত ফরিদপুর জেলার সাংবাদিকদের সংগঠন “ফরিদপুর জার্নালিস্ট ফোরাম” (এফজেএফডি)—এর প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!