1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও কনসার্টের আয়োজন বিশ্ব শিক্ষক দিবসে সালথায় র‌্যালি ও আলোচনা সভা বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু সদরপুরে কৃষক কার্ড বিতরণ, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সংযুক্ত বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ আন্তর্জাতিক শান্তিপদক পেলেন সালথার নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান প্রকৌশলীর নেতৃত্বে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৫৪ Time View
প্রধান প্রকৌশলী মো: দেলোয়ার হোসেন মজুমদার এর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সমাধি সৌধে শ্রদ্ধার্ঘ অর্পণ।

নিজস্ব প্রতিনিধি ঃ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সুযোগ্য প্রধান প্রকৌশলী মো: দেলোয়ার হোসেন মজুমদার—কে ০২ (দুই) বছর মেয়াদে এ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ইং দুপুর সাড়ে বারোটায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার ইতিহাসের মহানায়ক, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সমাধি সৌধে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রতিশ্রুত স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহিদের প্রতি এবং ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের শাহাদাতবরণকারী সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনপূর্বক তাঁদের বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করে ফতেহা পাঠসহ দোয়া ও মোনাজাত করেন। তিনি মহান আল্লাহর নিকট বাংলাদশের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ সময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরিচালক, উপপরিচালক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলীগণসহ এ অধিদপ্তরের বিভিন্ন সার্ভিস এসোসিয়েশন এর নেতৃবৃন্দ ও অন্যান্য কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরবর্তীতে প্রধান প্রকৌশলী মো: দেলোয়ার হোসেন মজুমদার তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানপূর্বক দেশের সেবা করার সুযোগ দানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে জাতির পিতার সমাধি সৌধে সংরক্ষিত মন্তব্য বইতে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!