1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

আগামীকাল থেকে বিশ্ব জাকের মঞ্জিলের ৪দিনব্যাপী উরস শরীফ শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৫৯ Time View
ফরিদপুরের আটরশি দরবার শরীফে জুমার নামাজের একাংশ।

সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ বিশ্বওলী হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কু:ছে:আ:)কেবলাজান ছাহেবের মহাপবিত্র চারদিন ব্যাপী বিশ্ব উরস শরীফ আগামীকাল শনিবার ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে শুরু হচ্ছে। শুক্রবার জু’মার নামাজ আদায় শেষে হুজুর পাকের রওজা শরীফ যিয়ারত করে বিশ্ব জাকের মঞ্জিলে সত্য ও ন্যায়ের পতাকা উত্তোলন করে উরস শরীফের আনুষ্ঠিকতা শুরু হয়। কাল শনিবার থেকে আগামী মঙ্গলবার (১৭,১৮,১৮,২০ ফ্রেব্রুয়ারী) ৪দিনব্যাপী চলবে উরস শরীফ।
ধারনা করা হচ্ছে, প্রতিবারের ন্যায় এবছরও ৪দিনের এ মিলন মেলায় দেশ বিদেশের লক্ষ লক্ষ আশেকান, জাকেরান ও ধর্মপ্রান মানুষ সমবেত হবেন বিশ্ব জাকের মঞ্জিলে।
আপন মুর্শিদ খাজায়ে খাজেগান হযরত শাহ্সূফী খাজা এনায়েতপুরী (কু:ছে:আ:) ছাহেবের নির্দেশে হেদায়েতের বাণী প্রচারে ১৩৫৪ বাংলা সনে বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী ফরিদপুরের সদরপুরের অত্যন্ত পশ্চাদপদ পল্লী আটরশিতে আগমন করেন। ছোট্র কুড়ে ঘর থেকে শুরু করেন রাসুলে পাক (সা:) এর সত্য তরীকা প্রচারের কার্যক্রম।

থেকে দলে দলে মানুষ আসতে থাকে। বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরীর পবিত্র সান্নিধ্যে মহান আল্লাহর নৈকট্য সন্ধান ও লাভের সাধনা এবং রাসুলে পাক (সা:) এর আদর্শের আলোকে আলোকিত হওয়ার বারি গ্রহন শুরু হয়। তারপর নিরবচ্ছিন্নভাবে সুদীর্ঘ ৭৬বছরেরও অধিক সময় ধরে খোদা অন্বেষীদের কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে বিশ্ব জাকের মঞ্জিল। চিরাচরিত ঐতিহ্য অনুযায়ী আজ লাখো মুসল্লির অংশগ্রহনে জু‘মার বিশাল জামাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে বিশ্ব ওলী হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কু:ছে:আ:) কেবলাজান ছাহেবের পবিত্র রওজা শরীফ যিয়ারত করা হয়। বিশ্বওলী কেবলাজান ছাহেবের আধ্যাত্মিক প্রতিনিধি পীরজাদা আলহাজ্জ খাজা মাহ্ফুযুল হক মুজাদ্দেদী ছাহেব লাখো শান্তিকামী মানুষকে সাথে নিয়ে রওজা শরীফ যিয়ারত করেন। দরবার শরীফের সমন্বয়কারী এম এম শহিদুল ইসলাম শাহীন সাংবাদিকদের জানান
বিশ্ব উরস উপলক্ষ্যে নান্দনিক সাজে সজ্জিত হয়েছে বিশ্ব জাকের মঞ্জিল। পুরো ভেন্যুর প্রবেশ পথে জায়গায় জায়গায় সুদৃশ্য তোরন, আল কুরআন ও পবিত্র হাদীস থেকে নেয়া উদ্ধৃতি উতকীর্ণ অসংখ্য প্ল্যাকার্ড স্থাপন, আল্লাহু আকবার খচিত অসংখ্য পতাকা, জামে মসজিদসহ সকল স্থাপনায় বর্নিল সাজে সজ্জিত এখন বিশ্ব জাকের মঞ্জিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!