1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ফরিদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত-১, বাসে আগুন

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৮৭ Time View
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (২৪) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছেন। এছাড়া আহত হয়েছেন একলাছ নামে অপর আরেকজন। এ সময় সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যায়। নগরকান্দা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ফরিদপুর মহাসড়কের নগরকান্দা উপজেলার তালমা মোড়ের মাশাউজান নামক স্থানে এ ঘটনা ঘটে।  নিহত রবিউল ইসলাম ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশনগরের বাসিন্দা। আহত ব্যক্তির ঠিকানা জানা সম্ভব হয়নি। তবে, আহত একলাছ উদ্দিন শেখকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, সকালে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সাথে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় একলাছ উদ্দিন শেখ নামের এক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় বাসটিতে আগুন ধরে যায়। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল রহমান বলেন, খবর পেয়ে আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে যানচলাচল স্বাভাবিক করি। প্রায় আধাঘন্টা মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল। এছাড়া মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা হাইওয়ে পুলিশ নিবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!